গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বর্তমান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শুক্রবার (৩ এপ্রিল) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হাতিরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই জোনায়েদ সাকির পদত্যাগ এবং দলের নতুন প্রধান সমন্বয়কারীর দায়িত্বের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জোনায়েদ সাকি ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকেই গণসংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। সাম্প্রতিক ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে বর্তমান মন্ত্রিসভার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ দিতে এবং দলীয় পদের সঙ্গে সরকারি পদের ভারসাম্য বজায় রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কালকের সংবাদ সম্মেলনে দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও নতুন প্রধান সমন্বয়কারীর নাম প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *