৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন মঞ্জুর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ঘটনার প্রেক্ষাপট

মামলার বিবরণী থেকে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে রিকশায় মাইক বেঁধে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন।

ভাষণটি বাজানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়। এই দলে ছিলেন ডাকসু নেতা এ বি জুবায়ের, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির। এক পর্যায়ে এ বি জুবায়েরমুসাদ্দিক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজ ইমি ও আরও একজনকে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান এবং পুলিশের হাতে সোপর্দ করেন।

আইনি পদক্ষেপ

পরদিন ৮ মার্চ আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ এবং তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রায় দুই মাস কারাভোগের পর উচ্চ আদালত আজ ইমির জামিন মঞ্জুর করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *