দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছে হাইকোর্ট

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের এর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্নাব্যারিস্টার রেহান, অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন জামিনের বিরোধিতা করেন।

একইদিনে মিরপুর থানার পৃথক একটি হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই আদেশ দেন।

এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার তথ্য ছিল।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই মিরপুরে সিয়াম সরদার (১৭) হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়

“২০২৪ সালের ১৮ জুলাই মিরপুরে সিয়াম সরদারকে হত্যার অভিযোগে মামলা করা হয়,” মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

বাদী সোহাগ সরদার ১২ সেপ্টেম্বর এই মামলা করেন, যেখানে আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *