চট্টগ্রামে এক মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, অন্য ছয় মামলা বহাল

চট্টগ্রামে কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (চট্টগ্রাম) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। তবে তাঁর বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ আরও ছয়টি মামলা চলমান রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, যে মামলায় তিনি জামিন পেয়েছেন, সেটির বাদী পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। মামলাটি করা হয়েছিল চট্টগ্রামের হাটহাজারীর মেখলে এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে

আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন—

“চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিনের আবেদন করা হলে
আদালত তা মঞ্জুর করেন।”

আদালত সূত্র আরও জানায়, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দেয়। এর আগে, গত ৭ এপ্রিল তাঁর আইনজীবী কে পি শর্মা তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তীতে আজ তাঁকে জামিন দেওয়া হয়।

এদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ড২০২৪ সালের ২৬ নভেম্বর এ ঘটনার সময় তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন

এ ছাড়া, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা করা হয়েছে।

হত্যা মামলায় গত বছরের ১ জুলাই পুলিশ অভিযোগপত্র জমা দেয়, যেখানে উল্লেখ করা হয়—

“চিন্ময় কৃষ্ণ দাসের উসকানি ও নির্দেশে
ওই আইনজীবীকে হত্যা করা হয়।”

অভিযোগপত্রে আরও বলা হয়, আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর লাঠি, বাটাম, ইটসহ বিভিন্ন বস্তু দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরবর্তীতে, গত ২৫ আগস্ট আদালত চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন এবং বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *