দেশের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।
এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর পক্ষে নাতনি জাইমা রহমান পুরস্কার গ্রহণ করেন।
🔹 ব্যক্তি পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা:
- মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) — মুক্তিযুদ্ধ
- অধ্যাপক জহুরুল করিম — বিজ্ঞান ও প্রযুক্তি
- আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) — সাহিত্য
- এ কে এম হানিফ (হানিফ সংকেত) — সংস্কৃতি
- বশীর আহমেদ (মরণোত্তর) — সংগীত
- জোবেরা রহমান (লিনু) — ক্রীড়া
- ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) — সমাজসেবা
- মো. সাইদুল হক — সমাজসেবা
- মাহেরীন চৌধুরী (মরণোত্তর) — শিক্ষা
- কাজী ফজলুর রহমান (মরণোত্তর) — জনপ্রশাসন
- মোহাম্মদ আবদুল বাকী — গবেষণা ও প্রশিক্ষণ
- অধ্যাপক এম এ রহিম — গবেষণা ও প্রশিক্ষণ
- অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া — গবেষণা ও প্রশিক্ষণ
- আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) — পরিবেশ সংরক্ষণ
🔹 প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা:
- ফৌজদারহাট ক্যাডেট কলেজ — মুক্তিযুদ্ধ
- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল — চিকিৎসাবিদ্যা
- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) — পল্লী উন্নয়ন
- এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ — সমাজসেবা
- গণস্বাস্থ্য কেন্দ্র — সমাজসেবা
এই পুরস্কারের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জাতীয় স্বীকৃতি ও সম্মাননা আরও সুদৃঢ় হলো।
