আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রস্তাবিত গণভোট প্রক্রিয়ার একটি অংশে “প্রতারণা” রয়েছে।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,
“জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার, বিএনপি তা করবে। তবে গণভোটের একটি অংশে প্রতারণা আছে, বিএনপি সেই প্রতারণার অংশের সঙ্গে নেই।”
তিনি আরও দাবি করেন,
“১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধী শক্তি হিসেবে অবস্থান নিয়েছিল—এটি এখন প্রতিষ্ঠিত সত্য।”
শৈলকূপা পৌর শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
