ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান চিফ রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
তিনি বলেন,
“নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
নুসরাত তাবাসসুম জানান, সংসদে থাকুন বা না থাকুন, তিনি তার রাজনৈতিক আদর্শ অনুযায়ী কাজ চালিয়ে যাবেন।
তার আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, আরেক প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে কিছু জটিলতা রয়েছে এবং এ বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের পর নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। পরে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়ন গ্রহণ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় এনসিপির নির্বাচনি কার্যক্রমে তিনি নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছিলেন।
