আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, সরকার তা স্বীকার করছে না: ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তবে সরকার তা স্বীকার করছে না।

মঙ্গলবার (১৯ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শরীয়তপুর উপজেলা হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ডা. শফিকুর রহমান বলেন,

“হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে চিকিৎসকরা সঠিকভাবে সেবা নিশ্চিত করতে পারবেন না।”

তিনি অভিযোগ করেন, অতীত সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

নিরপেক্ষ তদন্তের আহ্বান

শরীয়তপুর হাসপাতালের ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন,

“প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের স্বার্থে সরকারের ন্যায়সংগত কাজে বিরোধী দল সহযোগিতা করবে, তবে কোথাও অন্যায় হলে তার প্রতিবাদও করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *