বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় শনিবার রাতে বিজিবির একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আচমকা আক্রমণ চালায়।

এমন পরিস্থিতিতে আত্মরক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়লে এক ভারতীয় চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, এই ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *