জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি–এনসিপির পাল্টাপাল্টি মন্তব্য

নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে (৩ মে ২০২৬) তিনি বলেন,

“এ নিয়ে কারো মনে কোনো সংশয়ের কারণ নেই।”

বিএনপির সক্ষমতা নিয়ে এনসিপির সমালোচনা

একই দিন, রবিবার (৩ মে ২০২৬) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির জাতীয় কনভেনশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না।

তিনি বলেন,

“স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদীয় বক্তব্য থেকেই পরিষ্কার, বিএনপি আর ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না।”

তিনি আরও দাবি করেন, বিএনপি ইতিমধ্যে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে কাজ শুরু করেছে, ফলে পুরো ইশতেহার বাস্তবায়ন অনিশ্চিত।

একই দিনে দেওয়া দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *