২৮ ফেব্রুয়ারি জামায়াতের ইফতার মাহফিল: সপরিবারে আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইফতার মাহফিল ২০২৬

আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সপরিবারে অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে এই দাওয়াত প্রদান করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

এর আগে, আমীরে জামায়াত ও মাননীয় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত স্ত্রী ও সন্তানসহ সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানান। ইতোমধ্যে উভয়ের কাছেই আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের শীর্ষ দুই রাজনৈতিক দলের মধ্যে এই সৌজন্যতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *