তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির 

জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন,
বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন,
জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।

এর আগে, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। শনিবার রাতে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ঘোষণায় প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং অকটেনে ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *