টাইম ম্যাগাজিনে স্থান পাওয়া বাঙালিরা। (২০০৬ থেকে ২০২৬)

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক ভিত্তিক প্রভাবশালী সাময়িকী ‘টাইম’ (TIME) গত বুধবার তাদের ২০২৬ সালের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। যেখানে ‘লিডার’ (Leader) ক্যাটাগরিতে ঠাঁই পেয়েছেন বাংলাদেশের এই রাষ্ট্রনায়ক। এর মাধ্যমে বিগত দুই দশকে টাইম ১০০-র অভিজাত তালিকায় বাংলাদেশের মোট ৬ জন কৃতি সন্তানের নাম যুক্ত হলো।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের সাহসী ভূমিকা এবং ২০২৬-এর জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয় তাঁকে বিশ্বমঞ্চে প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ম্যাগাজিনের এডিটর-অ্যাট-লার্জ চার্লি ক্যাম্পবেল তাঁর প্রোফাইলে উল্লেখ করেছেন যে, তিনি ১৭৫ মিলিয়ন মানুষের ঐক্যের প্রতীক এবং দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির কারিগর।

টাইম ম্যাগাজিনের এই তালিকায় ২০০৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশিরা নিয়মিত তাদের মেধার স্বাক্ষর রেখেছেন। ২০০৬ সালে ক্ষুদ্রঋণের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এই তালিকায় স্থান পান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এর ঠিক চার বছর পর ২০১০ সালে দারিদ্র্য বিমোচনে বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের অসামান্য অবদানের জন্য ‘ক্রিয়েটিভ মাইন্ডস’ ক্যাটাগরিতে স্থান পান স্যার ফজলে হাসান আবেদ

পরবর্তীতে ২০১৮ সালে রোহিঙ্গা সংকটে মানবিক ভূমিকা রাখার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২০২২ সালে পরিবেশ ও আইন রক্ষায় সাহসী ভূমিকার জন্য সৈয়দা রিজওয়ানা হাসান এই তালিকায় স্থান পান। সাম্প্রতিক সময়ে ২০২৪ সালে টেকসই স্থাপত্যশৈলী উদ্ভাবনের জন্য মেরিনা তাবাসসুম এবং সর্বশেষ ২০২৬ সালে রাষ্ট্র সংস্কারের কারিগর হিসেবে স্থান পেলেন তারেক রহমান।টাইম ম্যাগাজিনের এই তালিকায় এবার তারেক রহমানের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ লিও ১৪শ এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-এর মতো বিশ্বনেতারাও স্থান পেয়েছেন।

এক নজরে টাইমের তালিকায় বাংলাদেশ (২০০৬-২০২৬):

২০২৬: তারেক রহমান (নেতৃত্ব)

২০০৬: ড. মুহাম্মদ ইউনূস (হিরোস ও পাইওনিয়ার্স)

২০১০: স্যার ফজলে হাসান আবেদ (সৃজনশীলতা)

২০১৮: শেখ হাসিনা (নেতৃত্ব)

২০২২: সৈয়দা রিজওয়ানা হাসান (আইকন)

২০২৪: মেরিনা তাবাসসুম (উদ্ভাবন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *