চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

সমাজ ও জাতীয় জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর আটজন বিশিষ্ট ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা স্মারক সম্মাননা পদক-২০২৬’ প্রদান করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

শনিবার (১৮ এপ্রিল) নগরীর চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে আয়োজিত স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পদক ও সাহিত্য সম্মাননা তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য আবু সুফিয়ান

স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন যারা

বিভিন্ন ক্যাটাগরিতে এবারের স্বাধীনতা স্মারক সম্মাননার জন্য মনোনীত হয়েছেন:

  • স্বাধীনতা আন্দোলন (মরণোত্তর): প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আলম নোমান।
  • মুক্তিযুদ্ধ: মো. একরামুল করিম।
  • শিক্ষা (মরণোত্তর): চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান।
  • চিকিৎসা: এম এ ফয়েজ।
  • সাংবাদিকতা: ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী (সম্পাদক, দৈনিক পূর্বকোণ)।
  • ক্রীড়া: আকরাম খান (সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল)।
  • সঙ্গীত: শিল্পী আব্দুল মান্নান রানা।
  • আঞ্চলিক ভাষা: শিল্পী বুলবুল আকতার।
  • সমাজসেবা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
  • স্বাস্থ্যসেবা: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।
  • সংস্কৃতি: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

সাহিত্য সম্মাননা পদক

সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য পাঁচজনকে এই পদক প্রদান করা হচ্ছে:

  • গীতিকবিতা: ড. আব্দুল্লাহ আল মামুন।
  • শিশু সাহিত্য: সৈয়দ খালেদুল আনোয়ার।
  • প্রবন্ধ ও গবেষণা: হারুন রশীদ।
  • কবিতা: শাহিদ হাসান।
  • কথাসাহিত্য: জাহেদ মোতালেব।

বন্দরনগরীর বিশিষ্টজনদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *